
By Maulana Wahiduddiin Khan, New Age Islam
অঙ্গ দান কি ? অঙ্গদান হলো কোন জীবিত বা মৃত্ ব্যক্তির দেহ কোনো জীবিত ব্যক্তিকে তার প্রয়োজন অনুযায়ী দান করার নাম। অভিজ্ঞ চিকিৎসক বৃন্দের মতানুযায়ী একজন অঙ্গদাতা অঙ্গ প্রত্যঙ্গ নূন্যতম পঞ্চাশ জনের প্রাণ বাঁচাতে পারে। অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ বা দেহ অঙ্গদাতার মৃত্যুর পর দান করা হয়। কিন্তু কিছু অঙ্গ বা দেহ এমন ও আছে যা অঙ্গদাতা তার জীবদ্দশায় দান করতে পারেন এবং এতে অঙ্গদাতার কোনো ক্ষতি ও হয়ে না।
অঙ্গদান আধুনিক বিজ্ঞানে একটা মস্তবড় উপহার। বিগত যুগে এধরনের দান একেবারেই অসম্ভব ছিল। অঙ্গদান ইসলাম সহ প্রত্যেক ধর্মে বৈধতা দেন করা হয়েছে। এছাড়াও এই দান অনেক পুণ্যের কাজ। একটা কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন একটি অবিকল আসল অঙ্গের মতো কখনো ও হতে পারে না।
ইসলামে অঙ্গদান সদকায়ে জারিয়াহ। (যে দনে অবিরত পুন্য হতেই থাকে ).যেমন কারো চোখ তার মৃত্যুর পরে কোনো অন্ধ ব্যক্তি কে লাগানো হয়ে আর সে তার দৃষ্টি শক্তি ফিরে পায়ে তাহলে ইটা সদকায়ে জারিয়াহ, এজন্য যে অঙ্গদাতার মৃত্যুর পরে ও তার দনে অন্য এক জন উপকৃত হচ্ছে।
অঙ্গদান অন্যের সাথে সহমর্মিতার অভিনব নিদর্শন। এর ফলে সমাজের মধ্যে এক বৃহৎ মানবিকতার প্রসার ঘটে। এতে পরস্পরের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতার আবেগে বাঁচার গুরুত্ব দৃশ্যমান হয়ে অর্থাৎ একজন মানুষ মৃত্যুর পরেও অন্য একজন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে সক্ষম হন। অর্গন ডোনেশনে অঙ্গদাতার কোনো ক্ষতি হয়ে না, অপর দিকে সে অন্য কে এমন এক জিনিস দান করেছে যে হিরে জোহরতের চেয়ে ও দামি।
কথায় বলে " জীবনের উচ্চতা সময়ের মাধ্যমে নয় বরং দানের মাধ্যমে মাপা যায়।" এই উপমাটির সম্পর্ক অঙ্গদানের সাথে সম্পর্কিত।
অঙ্গদান কেবল দান নয় বরং একধরনের সামাজিকতা। মানুষের প্রত্যেক অঙ্গই প্রকৃতির এক উপহার। মানুষ যখন নিজের কোনো অঙ্গ অপর কে দান করে তখন সে অপরের নিকট থেকে এধরনের দানের আশা করতে পারে। অঙ্গদান একধরনের পবিত্র দান। কোনো ব্যক্তি ই কোনো অঙ্গ সৃষ্টি করতে পারে না। অঙ্গদাতাই হোক বা অঙ্গ গ্রহীতা। কিন্তু যখন সে নিজের কোনো অঙ্গ দান করে তখন সে এমন এক মহৎ কাজ করে যা কেবল সৃষ্টি কর্তা ই পারে। ইটা ই অং দাতার শ্রেষ্ঠ উপহার।
কোরান অনুযায়ী ' এধরনের কাজ এক অতীব সুন্দর কাজ যার গুরুত্ব অনেক সময় ধরে অবশিষ্ট থাকে। " (১৮: ৪৬) কোরানের এই শিক্ষা বিস্তৃত ক্ষেত্রে অং দানের মতো কাজের সাথে ও জড়িত। আসলে অঙ্গদান শুধু মাত্র এক মানবিক কর্ম ই নয় বরং এমন এক কাজ যাতে খোদার সন্তুষ্টি রয়েছে।
কিন্তু মানুষ বলতে পারেন যে অঙ্গদান অঙ্গ বিকৃতির মতোই আর অঙ্গ বিকৃতি ইসলাম ধর্মে পাপ। কিন্তু এই তুলনা একদম ভুল কারন অঙ্গ বিকৃতির সম্পর্ক পুরোপুরি অসৎ উদ্দেশ্য এবং নীচতার আবেগের সঙ্গে সম্পর্কিত। কিন্তু অঙ্গদান সম্পূর্ণ সৎ উদ্দেশ্যের এক মহৎ কর্ম। এই কাজ টি সদিচ্ছার সাথে সম্পূর্ণ করা হয়ে। অতএব অঙ্গবিকৃতির সাথে অঙ্গদানের কোনো তুলনাই হয়ে না।
URL for English article: https://newageislam.com/islamic-ideology/organ-donation-called-sadqa-jariyah,/d/116135
URL: https://www.newageislam.com/bangla-section/organ-donation-called-sadqa-jariyah/d/118944